রেল লাইনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ রেল লাইনে ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ালো।ঘটনাটি ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং-চাঁদখালি ষ্টেশনের মধ্যবর্তী আপ লাইনে। মৃতের নাম গজেন্দ্র নাথ সরদার(৫৪)।তার বাড়ি ক্যানিং দিঘীরপাড় অঞ্চলের ঢালি পাড়া এলাকায়।প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান প্রাক্তন এই ব্যাঙ্ক কর্মচারী আত্মহত্যা করেছেন।স্থানীয় সুত্রে জানা গিয়েছে পেশায় ব্যাঙ্কের কর্মচারী গজেন্দ্র নাথ সরদারের আদি বাড়ি বাসন্তী থানার চুনাখালী গ্রামপঞ্চায়েতের উত্তর চুনাখালি গ্রামে।
বিগত প্রায় ত্রিশ বছর আগে ক্যানিং বাসিন্দা সাবিনা ওরফে মনিকার সাথে বিয়ে হয়।সেই থেকেই তিনি ক্যানিং এ স্থায়ী ভাবে বসবাস করতে থাকেন।দম্পতির এক কন্যা ও রয়েছে। সুত্রের খবর গজেন্দ্র নাথ সরদার বাসন্তীর চুনাখালির একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন।দীর্ঘদিন ধরেই পরিবারের সাথে পারিবারিক অশান্তিও চলছিল বলে অভিযোগ।
এদিন সকালে শিয়াদহ দক্ষিণ শাখার ক্যানিং-চাঁদখালি ষ্টেশনের মধ্যবর্তী আপ লাইনে একটি ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।তারা রেল পুলিশে খবর দেয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে যায়। ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য হাসপাতালের মর্গে পাঠায়।রেল পুলিশ জানান একটি দেহ উদ্ধার করা হয়েছে রেল লাইনের পাশ থেকে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment